শুভেচ্ছা বার্তা :
"জ্ঞানই পূণ্য”- সক্রেটিস
"জ্ঞানই শক্তি"- ফ্রান্সিস বেকন
মেধা ও মননে আধুনিক এবং প্রগতিশীল চিন্তা-চেতনায় অগ্রসর সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। নৈতিক মূল্যবোধ, জাতীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে জাগ্রত হয়ে জ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে তৈরি করা এখন সময়ের দাবি। দক্ষ মানব সম্পদ ও নৈতিক মানুষ গড়ার এক অনন্য বিদ্যাপীঠ নরসিংদী সরকারি কলেজ। এই প্রতিষ্ঠানের রয়েছে পঁচাত্তর বছরের ধারাবাহিক সাফল্য ও ঐতিহ্য। এই অঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের মনোরম ও নান্দনিক ক্যাম্পাসে তোমাদেরকে স্বাগতম। আমি আশা করবো তোমরা কলেজের সকল নিয়ম-শৃঙ্খলা মেনে ক্লাস কার্যক্রমে নিবিড়ভাবে অংশগ্রহণ করবে। পড়াশোনার পাশাপাশি এই কলেজের সমস্ত সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানবিক গুণাবলী অর্জন করে ও নিজেকে উন্নত করে দেশমাতৃকার উন্নয়নে অবদান রাখবে।
আমি বিশ্বাস করি, এই কলেজের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক-কর্মকর্তাদের সান্নিধ্যে ও তত্ত্বাবধানে নবীন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা কলেজের সমস্ত নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলবে এবং উত্তম ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম ও ঐতিহ্য অক্ষুন্ন রাখবে।পরিশেষে তোমাদের সুন্দর ও উজ্জ্বল
ভবিষ্যৎ কামনা করছি।
প্রফেসর মোঃ খাদিম হোসেন উপাধ্যক্ষ
নরসিংদী সরকারি কলেজ নরসিংদী।
